Your one-stop destination to discover everything Indian that is happening on the Internet

স্ত্রী কতটা ভালো

কার স্ত্রী কতটা ভালো তা নিয়ে কথা বলছে তিন বন্ধু।
প্রথম বন্ধুঃ আমার তানিয়ার কোনো তুলনা নেই। চা খেতে গিয়ে আমার হাত থেকে কাপ পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তানিয়া সেটা নিয়ে এমনভাবে আঠা লাগিয়ে দিল যে বোঝারই উপায় নেই ওটা ভেঙেছিল।
দ্বিতীয় বন্ধুঃ একবার আমার প্যান্ট ছিঁড়ে গেল। আমার স্‌ভেতা এমনভাবে তা সেলাই করে দিল, দেখে বুঝতেই পারবে না ওটা কোনোকালে ছিঁড়ে গিয়েছিল।
তৃতীয় বন্ধুঃ আমার ল্যুবা আমার শার্টটা ধুয়ে দিয়েছে, তাকিয়ে দেখ, বোঝার উপায়ই নেই যে ওটা ধোয়া হয়েছে।
Share:

মৌমাছি কামড়

রোগী −ডাক্তার সাহেব, আমাকে মৌমাছি কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছে। কিছু একটা করুন।
 

ডাক্তার −ভয় পাবেন না। চিন্তার কিছু নেই। আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি।
 

রোগী −কিন্তু মলম লাগাবেন কীভাবে? মৌমাছি তো এতক্ষণে অনেক দূরে চলে গেছে!
 

ডাক্তার −মৌমাছির ওপর না। মলম লাগাব যেখানে কামড় দিয়েছে সেখানে।
 

রোগী −আচ্ছা, তাহলে আপনাকে আমার বাগানে যেতে হবে, আমগাছের নিচে। মৌমাছিটি সেখানে বসেই কামড়টা দিয়েছে!
 

ডাক্তার −ওরে বোকা! আমি তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাব।
 

রোগী −ও! আঙ্গুল, আঙ্গুল! কামড় দিয়েছে আঙ্গুলের মাথায়।
 

ডাক্তার −কোনটা?
 

রোগী −সেটা তো আমি ঠিক বলতে পারব না। ওখানে অনেক মৌমাছি ছিল। আর সব দেখতে একই রকম।
Share:

ভালোবাসার জন্ম কোথায়?

প্রশ্ন: ভালোবাসার জন্ম কোথায়?
উত্তর: সম্ভবত চীনে। কারণ, চীনা জিনিসেরই কোনো গ্যারান্টি থাকে না!
Share:

মেয়েদের মন

পল্টু হেঁটে যাচ্ছিল বনের ভেতর দিয়ে। ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ শোনা গেল অশরীরী আওয়াজ, ‘পল্টু’।
 

পল্টু: কে? কে কথা বলে?
 

অশরীরী: ভয় পেয়ো না। আমি ইচ্ছাপূরণ দৈত্য। আজ এই শুভদিনে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। বলো, কী চাও তুমি?
সাহস ফিরে পেল পল্টু। বলল, ‘আমার জন্য পুরো বিশ্ব পরিভ্রমণ করে আসবে, এমন একটা ট্রেন সার্ভিস চালু করে দাও, যেন আমি ঘুরে ঘুরে সব দেশের নববর্ষের উৎসব উপভোগ করতে পারি।’
 

দৈত্য: এটা তো খুব কঠিন কাজ। তুমি বরং অন্য কিছু চাও।
 

পল্টু: তাহলে আমাকে এমন ক্ষমতা দাও, আমি যেন মেয়েদের মন বুঝতে পারি।
 

দৈত্য: ট্রেন কি এসি, নাকি নন-এসি লাগবে?
Share:

সাধুবাবার গামছা

সাধুবাবা তার অনুসারীদের নিয়ে বঙ্গোপসাগরে গেছেন স্নানের জন্য। উদ্দেশ্য পাপ ধুয়ে ফেলা। গোসল শেষ করে সবাই উঠলো কিন্তু সাধুবাবার ওঠার কোন নাম নেই।
তা দেখে একজন বলল, "কি সাধুবাবা, আপনি উঠছেন না কেন?"
সাধুবাবা উত্তরে বললেন, "বৎস, পাপ ধোয়ার সাথে সাথে গামছাটাও যে ধুয়ে চলে যাবে তা ভাবতেই পারিনি।"
Share:

বিচারক ও আসামী

বিচারক ও আসামীর মধ্যে কথোপকথন হচ্ছে।

 
বিচারকঃ তুমি জান মিথ্যে বললে কী হবে?
 

আসামীঃ আজ্ঞে হুজুর, নরকে যাব।
 

বিচারকঃ সাবাস! আর সত্য বললে?
 

আসামীঃ মামলায় হেরে যাব।
Share:

পশুপাখিরা ফেসবুকে থাকলে তাদের স্ট্যাটাস যেমন হত?

তেলাপোকা: আজ বহুত কষ্টে এক মেয়ের পায়ের তলা থেকে বাঁচলাম।
বিড়াল: এ কি বিপদে পড়লাম!! আমার সাত নাম্বার বাচ্চা জানতে চাইতেছে ওর বাপ কে!! কি জবাব দেব বুঝতে পারছি না।  আমি নিজে জানলে তো!!
মশা: সবাই ভালো থাকবেন।আজকের এই স্ট্যাটাস হয়ত বা আমার শেষ স্ট্যাটাস। আমার AIDS হয়েছে কোন দুখে যে ওই হালার রক্ত খেতে গেছিলাম। আমি আর এ পৃথিবীতে মুখ দেখাবো কেমন করে ।তাই মৃত্যুই শ্রেয়। বিদায় 
মুরগী:কাল থেকে যদি আমার স্ট্যাটাস না পান বুঝবেন KFC তে আমারে সার্ভ করা হছে ।
Share:

Pageviews