Your one-stop destination to discover everything Indian that is happening on the Internet

গীতিকাব্য

নেই তুমি কাছে অাজ একাকী প্রহর
তুমিহীনা কেটে গেছে অনেক বছর,
বিরহের কাঁটাতারে অাহত হৃদয়
ব্যথার অনুভবে জীবনের ক্ষয়।

এই জীবন রেখে বলো
কি হবে ফল?
দু'চোখ জুড়ে শুধু
অশ্রুজল অশ্রুজল।

উদাসীন প্রতিরাত শব্দের সারিতে
কেটে যায় নিরালায় কাব্যের বাড়িতে,
নীরব কবি অামি প্রতিদিন প্রতিক্ষণ
বুঝিনা ছলাকলা অাসল নকল।

অাকুল অনুভূতি হারানো স্মৃতিতে
পারিনা কোনো ভুলে নিজেকে সরাতে,
অবুঝ পাখি অামি উড়ে যাই নীরবে
ব্যথার নীলে ঢাকা স্বপ্ন সকল।
 
Dildar Ahamad Rumon
Share:

ইচ্ছে হয়

ব্যর্থ বাসনার নিরন্তর প্রহরে
রোমাঞ্চিত স্বপ্নের সোনালী নগরে
নিঃসঙ্গ প্রাসাদে স্মৃতিরা হচ্ছে দাহন,
অনন্ত নিদ্রায় শায়িত রয়েছে সুখ
প্রচণ্ড কম্পনে ভেঙ্গেছে এই বুক
রক্তিম প্রভাত পেরিয়ে আজ
নির্বাক দুঃসহ জীবন।

অগ্নির প্রখর উত্তাপে যখন
সমস্ত হৃদয় জ্বলে পুড়ে দগ্ধ হয়,
ইচ্ছে হয় আমার ভীষণ ইচ্ছে হয়
মালঞ্চ হাত ধুয়ে গঙ্গার জলে
নিজেকে করি বড় বেশি রক্তময়।

Dildar Ahamad Rumon
Share:

অশ্রুকণা

- Abhay Barma Ray 

গায়ের জোরে নিজের টেবিলে
নোবেল স্মারক সজিয়ে রাখতে চাইছে
একটা আধ-পাগলা বুড়ো !

অশান্ত শান্তিনিকেতন
খোয়া গেছে বড়
অমূল্যধন --

অগ্রগতি নৌকা-পথে হাঁটছে [এখন] !
দূরবীন চোখে
টুকরো আলো নাচে ...

দূরে - বহুদূরে উত্‌সবের মিষ্টি হাওয়া ,
ঠাণ্ডা বাতাস -- কিছু আগে যেন
প্রচুর বৃষ্টি হয়ে গেছে ...

ফিলগুডের মত অসংখ্য অশ্রুকণা
ভাসছে , আকাশে-বাতাসে ...।।

Share:

জনগনতান্ত্রিক

- Abhay Barma Ray

সব পাল্টাবে না , জানি - তবু , কিছুতো বদল হবে ।

অসমানতার যক্ষ্মা সমাজে , সমান ছিলাম কবে ?

তবু , কিছুতো বদল হবে ।

আকাশ কে ছুঁয়ে ইমারত করে আমার সূর্য চুরি ,

দুপুরের সেই গোধূলি ছায়ায় - বাঁচবার বাহাদুরি ,

শুধু আমরা দেখাতে পারি ।

তবু , আমরাই পারি - আমাদের মত বাঁচতে ।

পেটে খিদে মুখে লাজ নিয়ে পারি  হুজুগের তালে নাচতে ।

Share:

আহ্বান

- Abhay Barman Ray

"আয়রে তোরা দামাল ছোড়া টগবগিয়ে আয় ছুটে ,
দ্যাখ্ না কেমন বর্গীরা সব বাংলা মা কে নেয় লুটে ।
আয় রে মজুর , ছাড় জোহুজুর , শ্রমের মূল্য বুঝবি আয় ,
ডাক চাষীদের বল বাবুদের ক্ষুধার অন্ন কে জোগায় ?
আয় রে তরুণ সূর্য্য অরুণ , নবীন আলোর দে ঝলক ।
জোট বেঁধে তোরা কর প্রতিবাদ জল্হাদ হোক নিস্পলক্ ।।
আয় রে তোরা দামাল ছোড়া তাড়িয়ে ভীতি কর কামাল ,
মায়ের লজ্জা কর নিবারন হায়নারা হোক বেসামাল ।
জাত- পাত ভুলে একসাথে মিলে মেঘ গর্জনে আওয়াজ তোল ,
ছাত্র ও যুব মেলা হাতে হাত হবেই হবে দিন বদল ।

Share:

Kejriwal vs Modi


Share:

Everything you know about women!

Everything you know about women!
Everything you know about women!

Everything you know about women!
Everything you know about women!
Everything you know about women!
Share:

Pageviews